মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে অপহরণের ছয় ঘন্টা পর দুই বছরের তানজিয়া নামের এক শিশুকে উদ্ধার ও অপহরনকারী তারেক কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে অপহরণের ছয় ঘন্টা পর দুই বছরের তানজিয়া নামের এক শিশুকে উদ্ধার ও সেই সাথে অপহরনকারী তারেক (২০) কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

জানাগেছে, অপহৃত শিশুর বাবা মো: সোহেল জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকায় একটি হোটেল ব্যবসা করেন। সে হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত সোহেল। বাসায় দুপুরের বাজার দিতে গিয়ে শিশুেকে কৌশলে নিয়ে যায়। পরে হোটেলের অন্য এক কর্মচারীর কাছে ফোন করে মোটা অংকের মুক্তপণ দাবী করে।অপহরনকারী তারেক (২০)

পরে শিশুটির বাবা থানা পুলিশে অবহিত করে।

অপহৃত শিশুটিকে  চকবাজারের সোয়ারীঘাট এলাকা থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ  শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার দুপুরে মনু ব্যাপারীর ঢাল এলাকায় ভাড়া বসবাস করা বাড়ি থেকে শিশুটিকে দুপুর একটার দিকে অপহরণ করে নিয়ে যায় তারেক।

পরে শিশুটির বাবা মোঃ সোহেল থানায় অভিযোগ করলে  তথ্য প্রযুক্তি সহায়তায় ছয় ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। আসামীকে বিচারের জন্য আদালতে প্রেরণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host