মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ থেকে চোরাই গ্যাসের চুলা উদ্ধার,আটক ২ জন

কেরানীগঞ্জ থেকে চোরাই গ্যাসের চুলা উদ্ধার,আটক ২জন,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

জামালপুর থেকে চুরি হওয়া ২৭৪ টি অটোগ্যাসের চুলাসহ ০১ টি ট্রাক উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৮শে জানুয়ারী) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত রাসেল (২৭) ও ইমন (৩০) নামের আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২৫শে জানুয়ারী ভোর রাতে জামালপুর সদর থানাধীন স্টেশন রোডের কৃষি অটো মেশিনারীজ গোডাউন এর তালা ভেঙ্গে OMERA ১৯৬ টি, NOVA ১৯০ টি, MIRCEL ৬০ টি,, GAZI ৪০ টি, SOLUS ও SOLUS GAS STOVE ১৭৫ টি এবং বসুন্ধরা LP গ্যাস সিলিন্ডার ১২ টি সহ ০২ টি ট্রাকে করিয়া চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা (মামলা নং-৬৯, তাং-২৬/০১/২২ ধারা-৪৬১/৩৮০) দায়ের হলে চোর চক্রের সদস্যরা কেরানীগঞ্জ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে

অতিরিক্ত পুলিশ সুপার, (কেরাণীগঞ্জ সার্কেল) জনাব সাহাবুদ্দিন কবির(বিপিএম)এর নির্দেশনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই রামকৃষ্ণ দাসের নেতৃত্বে পুলিশের এক টিম অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা চুলাগুলি উদ্ধার করে। এসময় চোরাই কাজে পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত মামলামাল ও আটককৃত চোরদেরকে জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: দেলোয়ার হোসেন এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host