বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ থেকে চাঞ্চল্যকর রবেল হত্যা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে আটক করেন র‌্যাব।

ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে চাঞ্চল্যকর রবেল হত্যা মামলার প্রধান আসামীসহ ০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০৪/০৫/২০২২  তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বড়িশুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৯ , তারিখ-০২/০৫/২০২২ইং, ধারা-১৩৪/৩৮৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড (চাঞ্চল্যকর রুবেল হত্যা) মামলার প্রধান আসামীসহ পলাতক ৪ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইমন হাওলাদার (২৩), ২। মোঃ রাজিব (২৩), ৩। মোঃ রকি (২২) ও ৪। মোঃ জীবন (২৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি স্টীলের রক্তমাখা ছোরা ও হত্যাকান্ডের সময় আসামীদের পরিহিত রক্তমাখা পোশাক জব্দ করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ০২/০৫/২২  তারিখ প্রধান আসামী মোঃ ইমন হাওলাদার নেতৃত্বে আসামীরা রুবেলের ছোট ভাই শাহীন এবং মোবারক এর খেলনার দোকানে আসামীর এসে ২০,০০০/- টাকা চাঁদা দাবি করে। কিন্তু রুবেলের ভাইয়েরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগন তাদের সাথে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসামীরা শাহীন ও মোবারকে মারধর করতে থাকে। পরবর্তীতে রুবেল বাধা দিতে আসলে আসামীরা রুবেল, শাহীন ও মোবারককে ছোরা দিয়া এলোপাথারি ভাবে কুপিয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। গুরুতর অসুস্থাবস্থায় তাদেরকে মিডফোর্ড কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষনা করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host