মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১০)

রবিবার (৩০ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মুসলিমনগর এলাকায় মাদক বিক্রি করার সময় এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৪৫ (চারশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে মোঃ জাফর উল্লাহ্ ওরফে লালা (৪৭), মোঃ সোহাগ (৪০), মোঃ মনির হোসেন (২৮) ও মোঃ জহিরুল ইসলাম (৩০) নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জে এর আশেপাশে বেশ কিছুদিন যাবৎ মাদকের বেচাকেনা করে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host