বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৬সদস্য গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৬সদস্য গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরাণীগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা সাদেকসহ ৬সদস্যকে গ্রেপ্তার করেছে কেরাণীগঞ্জ মডেল থানা-পুলিশ।

দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানায় এই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন ঢাকার অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর। তিনি জানান, সংঘবদ্ধ চোর চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানী ও এর আশপাশের এলাকায় মটরসাইকেল চুরি করে আসছিল। পরে চুরি করা মোটরসাইকেলগুলো চাঁদপুরে তাদের একটি গোপন ওয়ার্কশপে নিয়ে খুলে সেগুলোর রুপ পরির্বতন করতো। এরপর ওই মটরসাইকেলগুলো কাস্টমসের নিলামের নামে বিক্রি করতে সংঘবদ্ধ চক্রটি। গত ১২ই এপ্রিল কেরাণীগঞ্জের আরশিনগর এলাকা থেকে কলাপসিবলের তালা ভেঙে দু’টি মোটরসাইকেল চুরি করে চক্রটি।

চুরি যাওয়ার ওই ঘটনা মটরসাইকেলের জিপিআরএস ট্রাকারের সহায়তা গত ১৬ই এপ্রিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে অভিযান চালিয়ে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মটরসাইকেলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ঢাকা, কুমিল্লা চাঁদপুর ও নোয়াখালিতে অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতা সাদেক সহ আন্তঃজেলা চোর চক্রের ৬সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আবু সাঈদ, মঞ্জুরুল ইসলাম, আমানুল্লাহ ও নুরে আলম। তাদের বিরুদ্ধের দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host