বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে দুটি অটোরিক্সায় আগুন।

কেরাণীগঞ্জে দুটি অটোরিক্সায় আগুন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা জেলার কেরাণীগঞ্জে ২টি ব্যাটারী চালিত অটো রিক্সায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে রিক্সা দুটি পুরে ছাই হয়ে গেছে। রিক্সা দুটিতে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শনিবার বিকেলে কেরাণীগঞ্জ উপজেলার ঢাকা নবাবগঞ্জ সড়কের এলাকায় ও ঢাকা-মাওয়া এক্সপ্রেস ঝিলমিল এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর চালকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অটো রিক্সা দুটি পুরে ছাই হয়ে যায়। রেড রোজ কমিটির সেন্টার নেকরোজবাগ এলাকার রিক্সা চালক মোঃ হেলাল বলেন, আমি রিক্সা রেখে প্রস্রাব করার জন্য রাস্তার পাশে যাই। তখন কয়েকজন লোক এসে চিৎকার দিয়ে বলেন সৈনিক জিয়া এরপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।পরে তারা দৌড়ে পালিয়ে যায়।আমি গরিব মানুষ ভাড়ায় রিক্সা চালাই। এখন এই রিক্সার দাম আমি কেমনে দিমু।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর
রশিদ জানান, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে হয়তো একটি মহল এমন কাজ করেছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনা আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আশিকুর রহমান মুন্সী, ওসি তদন্ত খালেদুর রহমান সহ মডেল থানা পুলিশ

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host