মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার।

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন মি. বাংলাদেশ ২০২১ এর তৃতীয় স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন মি. বাংলাদেশ ২০২১ এর তৃতীয় স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বাংলাদেশ ফেডারেশন আয়োজিত মি. বাংলাদেশ ২০২১ প্রতিযোগিতায় প্রায় ৫৫ কেজি ওজনের বডি বিল্ডারদের সাথে প্রতিযোগী দের পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোহাম্মদ তানভীর ইসলাম। সে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্ডক ডাকপাড়া ,মোহাম্মদ তাজুল ইসলাম এর পুত্র। মাত্র ২০ বছর বয়সেই এই সাফল্যের অধিকারী হলেন তানভির ইসলাম, ভবিষ্যতে তার সাফল্য কামনা করে শুভাকাঙ্খীরা তাকে শুভেচ্ছা জানিয়েছে।

শুক্রবার (৩১শে ডিসেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (NOC) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বডিবিল্ডিং এর চেয়ারম্যান এক্স মিস্টার মহাম্মদ নজরুল ইসলাম।

তানভীর ইসলামের বড় ভাই এমিলী জানায়, ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি অন্যরকম আকর্ষণ ছিল তানভীরের, তবে অন্যান্য খেলাধুলার চেয়ে বডি বিল্ডিংয়ের প্রতি টান ছিল একটু বেশি। নিজেকে স্মার্ট ও ফিট রাখতে সব সময় পছন্দ করতেন তিনি। শখের বসে বডি বিল্ডিংয়ে নাম লেখালেও ২০১৮ সালে জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে নিজেকে তৈরি করতে শুরু করে তানভীর। পরে ২০২০ সালে তিনি মিস্টার বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে ১০ নাম্বার স্থান অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host