মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার।

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়।

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ এমিলী

ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় মনুবেপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে ও উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুড়ালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ কুচ-কাওয়াজ অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচ-কাওয়াজের অভিবাদন গ্রহন করেন। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

পরে বিকেল ৪ টায় বিজয় দিবেসের শপথ গ্রহনের জন্য উপজেলা মাঠ প্রাঙ্গনে জড়ো হন। এরপর টেলিভিশনের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সবাই একযোগে শপথবাক্য পাঠ করেন।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host