বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে আন্তঃজেলা ডাকাত গ্রুপের ৯জন সদস্য আটক

কেরাণীগঞ্জে আন্তঃজেলা ডাকাত গ্রুপের ৯জন সদস্য আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ২টি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।

ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের একটি দল, ঢাকার কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মনির ওরফে ছোট মনির, আনোয়ার হোসেন ফকু, মীর্জন খালাসী, রুহল আমিন,মজিবুর ওরফে টিক্কা,রাকিব,আজিজ,বেলায়েত ও মুন্না।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার ও অন্যান্যা মালামাল উদ্ধার করা হয় বলে জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর ।

রবিবার ১২ ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্বেলনে তিনি জানান, গত ০৩/১১/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.৩০ টার সময় কেরানীগঞ্জ মডেল থানার চর সোনাকান্দা গ্রামে জনৈক বেলায়েত হোসেনের বাড়িতে অজ্ঞাতনামা ডাকাতরা প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণলাংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে, ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর এর তত্তাবধানে পুলিশ পরিদর্শক মোঃ আরাফাত হোসেন, ডিবি দক্ষিণ ঢাকা জেলা নেতৃত্বে এসআই মোঃ রাজীব হোসেন, এসআই মোঃ আল আমিন হাওলাদারদের সমন্বয়ে গঠিত একটি টিম উক্ত মামলার রহস্য উদ্ঘাটনে কার্যক্রম শুরু করে।

উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সর্বপ্রথম ডাকাত ০১। মনির @ ছোট মনিরকে গ্রেফতার করে। মনিরের দেয়া তথ্য মোতাবেক ডাকাত দলের দলনেতা ০২। আনোয়ার হোসেন ফকু সহ অন্যান্য ডাকাত সদস্য ০৩। মীর্জন খালাসী, ০৪। রহুল আমিন, ০৫। মজিবুর @ টিক্কা, ০৬। রাকিব। দের ঢাকা জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের দেওয়া তথ্য মোতাবেক ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উক্ত ডাকাত সদস্যগন ঢাকা জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলায় স্থলপথ ও নৌপথে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়।

অপর একটি ঘটনায়, গত ২১/১১/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন পাইকশা গ্রামে নবাবগঞ্জ-দোহার সড়কে জনৈক মোঃ রহমত উল্লাহ এর পিকআপ গাড়ী আটকিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে টাকা, স্বর্ণলাংকার, মোবাইল, কাপড় সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায় অজ্ঞাত কিছু লোক। পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয়ের নির্দেশক্রমে উপরোক্ত একই ডিবি টিম মামলাটির রহস্য উদঘাটনে কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ঘটনার সাথে জড়িত ডাকাত ০১। আজিজ, ০২। বিপ্লব জমাদ্দার @ বেলায়েত, ০৩। মুন্না দের গ্রেফতার করা হয়। তাদের গ্রেপ্তার করে জিঞ্জাসাবাদ করলে তারা ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার করেরগাঁও এলাকায় একাধিক অপরাধ সংঘটনের কথা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত আছে বলে জানায়, শাহাবুদ্দিন কবীর।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host