বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বিআরটিএ থেকে ৩ দালাল আটক।

কেরানীগঞ্জে বিআরটিএ থেকে ৩ দালাল আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ইকুরিয়া অফিস এলাকা থেকে দালালচক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক তিনজনের দু জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। অপর ১ ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তার নাম মো. আব্দুর রাজ্জাক। সে শুভাঢ্য এলাকার হাসনাবাদ মোকামপাড়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।
রবিবার দুপুরে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিআরটিএ আনসার কমান্ডার মো. মিজানের সহযোগীতায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ জন ভবিষ্যতে দালালী না করার শর্তে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ইকুরিয়া বিআরটিএ এলাকায় প্রতিদিন দালালদের খপ্পরে সেবা প্রত্যাশিদের ভোগান্তির অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host