শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার।

কেরানীগঞ্জে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় আগুন।

কেরানীগঞ্জে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় আগুন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে একটি ওয়ান টাইম গ্লাস প্লেট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার এতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোন হতাহতের ঘটনা এখন পর্যন্ত জানা যায় নি।

আজ শুক্রবার (১৯শে নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়ার বেলনা শুনাকিরটেক গ্রামে চেয়ারম্যান বাড়ির পাশে ডেইরিক ডট বাংলাদেশ নামের একটি প্লাস্টিকের কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসসহ আশেপাশে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮:২৫) আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে তবে শুক্রবার কারখানাটি বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফারুক আহমেদ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিটসহ মোহাম্মদপুর সাভার থেকে আসা মোট পাঁচটি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সন্ধ্যা ৭:০৭ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ৭:২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি এবং এক ঘণ্টার মধ্যেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host