বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ইয়াবাসহ দুইজন আটক মোটরসাইকেল জব্দ,

কেরানীগঞ্জে ইয়াবাসহ দুইজন আটক মোটরসাইকেল জব্দ,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেলে করে পরিবহনের সময় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
এসময় তাদের ব্যবহৃত ইয়ামাহা RX মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত (৬ই নভেম্বর) শনিবার রাত দশটার দিকে মোঃ আছিব চৌধুরী ওরফে ফিরোজ (৪৮) ও মোঃ বেলাল হোসেন (৪৯) নামের দুই যুবক মোটরসাইকেল যোগে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ মাদ্রাসা গলি এলাকা দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে থামিয়ে তল্লাশি চালিয়ে ১২০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদক পরিবহনের দায়ে তাদেরকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং প্রায়ই কেরানীগঞ্জ এর আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে বলে স্বীকার করেছে।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host