বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী র‌্যাবের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবাও ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীতে র‌্যাবের পৃথক অভিযানে ০৫ হাজার পিস ইয়াবা ও ৯৯ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার; পিকআপ জব্দ।

গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখ আনুমানিক রাত .৩ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫,০১,২০০/- (পনের লক্ষ এক হাজার দুইশত) টাকা মূল্যের ৫০০৪ (পাঁচ হাজার চার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোস্তাক দেওয়ান (৩২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া গত তারিখ আনুমানিক রাত ০১:৫০ ঘটিকা হইতে ০২:৪৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৯৭,০০০/- (দুই লক্ষ সাতানব্বই হাজার) টাকা মূল্যের ৯৯ (নিরানব্বই) বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইসমাইল হোসেন (৩১) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহরে ব্যবহৃত ০১টি মিনি পিকআপ (সিঙ্গেল কেবিন), ০১টি মোবাইল ফোন ও নগদ ৯,৬২০/- (নয় হাজার ছয়শত বিশ) টাকা জব্দ করা হয়,

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় । ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host