বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

বুড়িগঙ্গা থেকে একদিনে দুটি ভাসমান লাশ উদ্ধার।

বুড়িগঙ্গা থেকে একদিনে দুটি ভাসমান লাশ উদ্ধার।

 কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে একদিনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় দু’টি পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ (২৩শে জুলাই) শুক্রবার সকাল আটটায় জিনজিরা ফেরিঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) উলঙ্গ লাশ উদ্ধার করে বরিশুর পুলিশ।
বরিশুর নৌ পুলিশের এসআই শাহজাহান জানান, ট্রিপল নাইন এর মাধ্যমে এলাকাবাসী মডেল থানায় খবর দিলে মডেল থানা থেকে আমাদেরকে অবহিত করা হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছি। তবে সুরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

অপরদিকে আজ দুপুর ১২টার দিকে পাগলা নৌ-পুলিশ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন বরাবর বুড়িগঙ্গা নদী থেকে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় ফেরদৌস জামান(১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত ফেরদৌস টাঙ্গাইলের মির্জাপুর থানার আগসাওলা গ্রামের দেওয়ান নজরুল ইসলামের ছেলে, বর্তমানে সে পরিবারের সাথে মিরপুরে বসবাস করত এবং স্থানীয় বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
নিহতের বড় ভাই হাসিব জানান, গত ১৯শে জুলাই দুপুরে নিহত ফেরদৌসের বন্ধু ইকরাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে আরও কয়েকজন বন্ধু সহ গাবতলী কয়লাঘাটে গোসল করতে যায়। সেখান থেকে একটু পরে ফোনে জানানো হয়,গোসল করতে নেমে ফেরদৌস পানিতে ডুবে গেছে। পরবর্তীতে স্থানীয়ভাবে সেখানে ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ দুপুরে কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host