বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত।

কেরানীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত ,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

সরকার ঘোষিত লকডাউন এর প্রথম দিনে সিএনজি অটোরিকশা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।এই ঘটনায় সিএনজি চালক মোহাম্মদ ইসমাইল মোল্লা (৪৫) ঘটনাস্থলেই তিনি মারা যান।

আজ (২৮শে জুন) সোমবার দুপুর একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রীজের ঢালে হাসনাবাদ বিআরটিএর সামনে এই ঘটনা ঘটে।নিহত ইসমাইল মোল্লা কোন্ডা ইউনিয়ন এর স্ট্যান্ড বাজার ঘোষকান্দা গ্রামের মৃত কালাই মোল্লার ছেলে।

তাঁর স্ত্রী দুই সন্তান নিয়ে ঘোষ কান্দায় নিজ পৈতৃক ভিটায় বসবাস করত। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এসময় নিহতের আত্মীয় স্বজনের কান্নায় থানার আশেপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনা প্রসঙ্গে ঢাকা মাওয়া সড়কের হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহরাব উদ্দিন বলেন, ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে সিমেন্ট সিট বোঝাই ট্রাকটি ঢাকা-মাওয়া মহাসড়কের পোস্তগোলা ব্রীজের ঢাল দিয়ে নামার সময় সামনের দিক থেকে ইউটার্ন করা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি ড্রাইভার এর মৃত্যু হয়। এসময় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক চালক যশোরের হোগলাডাংগা গ্রামের আসাদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host