শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ ১৯ জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত নাসিমের জেষ্ঠ্যপুত্র সিরাগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন ও আওয়ামী লীগ নেতা এম এ করিম।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তি যোদ্ধা মো.আফসার উদ্দিন আফসু, শিক্ষক সমিতির সভাপতি মো.আমিনুল ইসলাম, ছাত্র নেতা মো.আরিফুল ইসলাম আরিফ,বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মজিবুর রহমান মজিব,মো. নাসির উদ্দিন, যুগ্ন সাধারণ শ্যামল কান্তি নাগ,রোকন উদ্দিন পাঠান,অর্থ সম্পাদক আলভি সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব,মানবাধিকার বিষয়ক সম্পাদক সরকার আলম, মোঃ ফয়েজ উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত আওয়ামী লীগ নেতা নাসিমের বর্ণঢ্য রাজনৈতিক জীবন, রাজণীতির

বিচক্ষনতা,তার সমাজণীতি ও গণমানুষের সাথে তার সখ্যতা নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং তার মতাদর্শের রজণীতির ভুয়সী প্রসংশা করেন। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host