বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে হেলে পরেছে চার তলা ভবন

কেরানীগঞ্জে হেলে পরেছে চার তলা ভবন

 

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে চার তলা একটি ভবন হেলে পড়েছে পাশের ছয়তলা ভবনের সাথে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া রসুলবাগ মডেলটাউন এলাকায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন দ্রুত ছুটে গিয়ে ভবনে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ভবনটিকে সিলগালা করে দেয়া হয়।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে ভবনটি তৈরী করেন মো. মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। ভবনটিতে ৫টি পরিবার বসবাস করতো। প্রথমে তিন তলা করার পর বাকি একতলা তৈরী করেন বছর খানেক আগে। এখানকার বেশীরভাগ বহুতল ভবনগুলো কোন প্রকার ইঞ্জিনিয়ারের প্লান বা নকসা ছাড়াই তৈরী করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মডেল থানা পুলিশের একটি টিম। মডেল থানার ওসি আ.ছালাম জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। যাহাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা ভবনটিতে বসবাস করা সকলকে নিরাপদে সরে যেতে সহায়তা করেছি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ভবনের বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়াসহ ভবনটিকে সিলগালা করে দেয়া হয়েছে। ভবনটি উপজেলা প্রসাশনের ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা নিরিক্ষা শেষে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় ভবন মালিক মো. মোক্তার হোসেন কে ঘটনাস্থলে পাওয়া যায়নি।#

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host