বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে সোইলী বেকারীসহ ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে র‌্যাবের অভিযান জরিমানা

 

কেরানীগঞ্জে সোইলী বেকারীসহ ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে র‌্যাবের অভিযান জরিমানা,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর অবস্থায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরায় র‌্যারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে ও র‌্যাব-১০-এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‌্যাব-১০-এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্টেট ও র‌্যাব-১০-এর সমন্বয়ে একটি দল কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে শুভেচ্ছা বেকারী এন্ড কনফেকশনারীকে দুই ল‍াখ টাকা, যমুনা বেকারী এন্ড কনফেকশনারীকে দুই লাখ টাকা, সুপার কুলছুম বেকারী এন্ড কনফেকশনারিকে ১ লাথ ৫০ হাজার টাকা, সাগর ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, কুসুম বেকারী এন্ড কনফেকশনারীকে দুই লাখ টাকা ‍এবং সোইলী বেকারী এন্ড কনফেকশনারীকে চার ল‍াখ টাকা জরিমানা প্রদান করে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল খাবার ধ্বংস করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host