বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ীসহ ৪ জন র‌্যাব ১০এর হাতে আটক,

কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ীসহ ৪ জন র‌্যাব ১০এর হাতে আটক,

টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

(র‌্যাব)-১০ মিডিয়া সেল থেকে আজ (১৯শে এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (১৮ই এপ্রিল)
আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ফজিলা বেগম (৪০), রুমানা আক্তার (১৮) ও মোঃ রাজীব (২৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ১০ (দশ) কেজি গাঁজা ও
০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ
কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এছাড়া একই দিন মধ্যরাতে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝাউবাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে (কেরাণীগঞ্জ মডেল থানা মামলা নং ৩৯ তারিখ ২৮/০৯/২০২০ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড) বহুল আলোচিত আলমগীর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ বাবু (২৬) কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত আলমগীর ও গ্রেফতারকৃত আসামী পরস্পর বন্ধু ছিল। গত ২৭/০৯/২০২০খ্রিঃ নিহত আলমগীর হাটা-হাটির জন্য তাহার বর্তমান বাসা হতে রাতের খাওয়া শেষ করে বাবুর সাথে কেরাণীগঞ্জ মডেল থানাধীন গোলাম বাজার সংলগ্ন পূর্ব চড়াইল আবু সাঈদের রিক্সার গ্যারেজের সামনে ফাঁকা বালুর মাঠের উদ্দেশ্যে বাহির হয়। সেখানে গিয়ে দুজনের মধ্যে অজ্ঞাত বিষয় নিয়ে বির্তকের সৃষ্টি হয়। বিতর্কের একপর্যায়ে বাবু তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত হত্যা মামলার আসামীকে কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host