বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

৯৯৯ এ ফোন পেয়ে কেরানীগঞ্জে ২টি অস্ত্র উদ্ধার করা হয়

৯৯৯ এ ফোন পেয়ে কেরানীগঞ্জে ২টি অস্ত্র উদ্ধার করা হয়,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

কেরানীগঞ্জ (ঢাকা): জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনের মাধ্যমে অভিযোগ পেয়ে কেরানীগঞ্জে ২টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি জয়নগর পুকুরপাড় এলাকায় মো: ফাহাদ হোসেনের বাসা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্রের মালিক মো. ফাহাদ পলাতক রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন বলেন, রবিবার রাতে আটি এলাকায় ডিউটি করার সময়ে জানতে পারি, পলাতক আসামী মো. ফাহাদ অস্ত্র দেখিয়ে ঐ এলাকার আমিনুর রহমান (৩২) নামে এক ব্যবসায়ীকে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দিয়েছে। এ ঘটনায় আমিনুর রহমান সাথে সাথে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। ৯৯৯ সেবা থেকে সাথে সাথে তা কেরানীগঞ্জ মডেল থানায় অবগত করে। মডেল থানা থেকে আমাকে বিষটি জানালে আমি সাথে সাথে আসামী মো. ফাহাদের বাড়িতে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাহাদ বাসা থেকে পালিয়ে যায়। পরে তার শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে তার ওয়ারড্রপের ভিতর থেকে একটি রিভালবার ও একটি খেলনা পিস্তল উদ্ধ্রা করা হয়। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু বলেন, অবৈধ ভাবে অস্ত্র নিজের হেফাজতে রাখার কারনে পলাতক আসামী মো. ফাহাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীকে আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host