সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বিআইডব্লিটিএ।

বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বিআইডব্লিটিএ।,

টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা

দ্বিতীয় দিনের মতো বুড়িগঙ্গা নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।

আজ সোমবার(২৩শে নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবুবাজার ব্রিজের নিচ থেকে সোয়ারি ঘাট পর্যন্ত অংশে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক ও ঢাকা নদী বন্দরের ইনচার্জ গুলজার আলীর উপস্থিতিতে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে রিভার গার্ড, আনসার ও নৌ পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
এই সময় সেমিপাকা, আধাপাকা, টং দোকান সহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাদামতলী এলাকায় ফল ব্যবসায়ীদের দখলে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া প্রায় তিন একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক ও ঢাকা নদী বন্দরের ইনচার্জ গুলজার আলী বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা করতে দেয়া হবে না। আমরা উচ্ছেদ করার পর পরই তা আবার দখল হয়ে যায় সেজন্য এবার আমরা উচ্ছেদকৃত জায়গায় গাছ লাগানোর ব্যবস্থা করেছি‌। অচিরেই কেরানীগঞ্জের তেলঘাট, চর মিরেরবাগ, বছিলা, ওয়াসপুরসহ বিভিন্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর দুপাশের দখলে থাকা নদীর জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host