বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই জেলের কারাদন্ড

ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই জেলের কারাদন্ড
রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযান বের হলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় অসাধু জেলেরা নদীতে জাল ফেলে অবৈধ ভাবে মা ইলিশ শিকার করতে গেলে দুইজন আটক হয়। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন ও সিএ এমএ কাইয়ুম,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব প্রমুুখ সমন্ময়ে অভিযান পরিচালনা করেন।
নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনার সময় ইলিশ মাছের জাল ফেলে গোপনে নৌকা নিয়ে মাছ ধরার সময় ২ জন জেলে প্রশাসনের হাতে আটক হয়। পরে আটককৃত জেলেদের ভাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট এনায়েত ও মিজানুর নামরে দুই জেলেকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেটরে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার:) মো.সাখাওয়াত হোসেন।
দন্ড প্রাপ্ত আসামিরা হলেন, নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন খানের ছেলে মিজানুর রহমান খান(৩০) ও নুরু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার(৩০)। সুগন্ধা নদীতে বেশ কিছু নৌকা নিয়ে নদীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকারে নামলে প্রশাসনের টীম তাদের ধাওয়া করলে এনায়েত ও মিজানুর তাদের হাতে আটক হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host