সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদের প্যাড জালিয়াতির অভিযোগ

কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদের প্যাড জালিয়াতির অভিযোগ কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি ঃ রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন পরিষদের অফিসিয়াল প্যাড জাল করে ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গনস্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক বুধবার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের অজ্ঞাতসারে পরিষদের অফিসিয়াল প্যাড জাল করে স্থানীয় বসিন্দাদের কাছ থেকে গনস্বাক্ষর সংগ্রহ করেন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি। খবর পেয়ে ইউপি সদস্য সাদেকুর রহমান ও জাহানারা বেগম তাকে জিঞ্জেস করলে তিনি বিষয়টি স্বীকার করেন। দেলোয়ার হোসেন তাদের জানান, আওয়ামীলীগের বহিস্কৃত নেতা আবু সিদ্দিক এর নির্দেশে তিনি ওই প্যাডে লোকজনের কাছ থেকে গনস্বাক্ষর নিয়েছেন এবং সেটি তার কাছেই জমা দিয়েছেন। পরে ইউপি সদস্য সাদেকুর রহমান মুঠোফোনে আবু সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলে গনস্বাক্ষর সম্বলিত প্যাড তার কাছে সংরক্ষিত আছে বলে স্বীকার করেন। তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক বলেন, আবু সিদ্দিক আওয়ামীলীগের বহিস্কৃত নেতা। নানা অপরাধের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়। মাদক বিক্রি, চাঁদাবাজি, জুয়ার আসর বসানো তার নৈত্যদিনের কারবার। তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে। তাকে অন্যায় কর্মকান্ড থেকে বিরত থাকতে বলায় সে আমার উপর ক্ষুব্ধ। ধারনা করছি, অসৎ কোন উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের অফিসিয়াল প্যাড জাল করে আমাকে হেয় করতে তিনি প্যাড নকল করে গনস্বাক্ষর নিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করতে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। অভিযোগের বিষয়ে জানতে আবু সিদ্দিকের মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়। ঊপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, যদি এরকমটি হয়ে থাকে সেটা অপরাধ হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host