মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঈদ উপলক্ষে দাদা বাড়িতে বেড়াতে এসে হত্যার শিকার হয়ে ‌না ফেরার দেশে চলে গেল ১৪ মাসের শিশু আরাফ ।

ঈদ উপলক্ষে দাদা বাড়িতে বেড়াতে এসে হত্যার শিকার হয়ে ‌না ফেরার দেশে চলে গেল ১৪ মাসের শিশু আরাফ ।

এমন চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটেছে কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মান্দাইল এলাকায়।পলাশ হাউজের তৃতীয় তলায় আব্দুল আল আরাফ নামে ১৪ বছরের এই শিশুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।

পরিবারের দাবি, কে বা কারা, আরাফ কে ঘর থেকে চুরি করে, হত্যা পর চটের বস্তায় পেচিয়ে জুতার বাক্সে রেখে যায়।

হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি স্বজনদের।

জানা যায়, গত ৩০ জুলাই বুধবার দুপুর একটার সময়, আব্দুল্লাহ আল আরাফ মান্দাইল এলাকার দাদার ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়। আশপাশের একাধিক বাড়ি খোঁজা খুঁজির পরেও আরাফ কে না পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেন পরিবারের স্বজনরা।
প্রশাসনের অনেক খোঁজাখুঁজির পর, বৃহস্পতিবার সন্ধ্যায় আরাফ কে তার দাদার ভাড়া বাড়ির তৃতীয় তলার ঘরের প্রবেশ গেটের সামনে জুতার বাক্স থেকে জুতার বাক্স পেচানো অবস্থায় নিহত অবস্থায় পাওয়া যায়।

ঈদ উল আযহা উপলক্ষে নিহত শিশু আব্দুল্লাহ আল আরাফ বাবা ও মায়ের সাথে, কেরানীগঞ্জের খালের ঘাট এলাকা থেকে মান্দাইল এলাকায় দাদার বাড়িতে বেড়াতে আসলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল আরাফ ফরিদপুর জেলার শিবচর থানার চৌদ্দনিচর এলাকার মোঃ রাজিব হোসেনের ছেলে।

নিহতের পিতা বুড়িগঙ্গা নদীর সোয়ারি ঘাট এলাকার জুতা মালিক সমিতির স্টাফ।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মাইনুল ইসলাম বললে, এ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা নেয়া হয়েছে।হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host