শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা সহ গ্রেফতার ২

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা সহ গ্রেফতার ২

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নে অবস্থিত উপজেলা পরিষদের পাশে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫১ পিস ইয়াবা এবং ০৩টি মোবাইল ফোন সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্প।

এবিষয়ে র‌্যাব – ১০ সিপিসি- ২,কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম জানান গত ২৫ জানুয়ারি রাত ১১.৫৫ মিনিটের সময় র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা সাকিনস্থ কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের গেইটের উত্তর পাশের হাজী খাবার হোটেল এন্ড সুইট এলাকায় হইতে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১) মোঃ মহসিন (৩৫), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-কোনাখোলা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা এবং ২) কমল সরকার (৪৮), পিতা-মৃত সত্যগোপাল সরকার, সাং-কোনাখোলা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, এই দুইজনকে মোট ৫০ বোতল ফেন্সিডিল ও ৫১ পিস ইয়াবা এবং ৩টি মোবাইল ফোন সহ হাত নাতে গ্রেফতার করা হয়েছে ।

অভিযানে গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের দায়িত্বরত কর্মকর্তা ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host