সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সালমা ইসলামের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী রেলের উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ৩৩৭ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকার ৬৫টি নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। পরে সংশোধিত আকারে ৪৯ হাজার ৪৬৮ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার ৬০টি প্রকল্প অনুমোদিত হয়।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে রেলওয়েতে ৪০টি বিনিয়োগ ও ৩টি কারিগরি সহায়তা প্রকল্প চলমান রয়েছে। এ বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রেলওয়ের জন্য থোকসহ ১৩ হাজার ১ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী সরকারের এসব মহাপরিকল্পনার কথা জানান।

আরেক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেছেন, বর্তমানে সারা দেশে বাংলাদেশ রেলওয়ের ৮০টি স্টেশন বন্ধ ও ৩৮০টি স্টেশন চালু আছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে জোট সরকারের আমলে ১৪০ স্টেশন বন্ধ করে দেয়া হয়।

বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, চালু স্টেশনগুলোর মধ্যে ১৮৮টির আধুনিকায়ন করা হয়েছে। বন্ধ স্টেশনগুলোর মধ্যে পাকশী রেল বিভাগের ৩৯টি, ঢাকা বিভাগের ২০টি, লালমনিরহাট বিভাগের ১২টি এবং চট্টগ্রাম বিভাগের ৯টি স্টেশন রয়েছে।

একই দলের সংসদ সদস্য শিবলী সাদিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএনপি সরকারের আমলে বন্ধ ১৪০টি স্টেশনের মধ্যে দুই দফায় মোট ৬০ স্টেশন চালু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host