বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা।

কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি।

কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

মানবাধিকার সাংবাদিক পরিচয় দিয়ে এক পুলিশ সদস্যের স্ত্রী ও তাঁর  দুই পুলিশ পরিবারকে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পারভীন আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এই ঘটনায় নিজের দুই  পরিবারের নিরাপত্তা চেয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাদিয়া আক্তার।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, নুপুর আক্তার ও সালেহা নামে দুই নারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আমার আত্মীয় আলো আক্তার বাদী হইয়া সি.আর মামলা নং-১৮৫০/২৫ দায়ের করা হয়েছে। ওই মামলার সাক্ষী হিসেবে রয়েছেন সাদিয়া আক্তার। জিডিতে উল্লেখ করা হয়েছে, নুপুর আক্তার ও সালেহা বিজ্ঞ আদালত থেকে আপশ সত্যে জামিনে মুক্ত হওয়ার পর পারভীন আক্তারকে দিয়ে।

সাদিয়া আক্তার ,মামলার বাদী আলো আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের স্বামীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা পারভীন আক্তারকে না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানিও মিথ্যা নিউজ এর মাধ্যমে সংবাদ প্রকাশ করাচ্ছেন পুলিশের চাকরি করতে দেবেন না বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া টিলা বাড়ি এলাকায়  নিজ ভাড়া বাসায়  নিচে এসে পারভীন আক্তার তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তী সময়েও বিভিন্নভাবে অশালীন ভাষায় গালিগালাজ, হুমকি ও মানসিক হয়রানি করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, পারভীন আক্তার নিজেকে মানবাধিকার সাংবাদিক পরিচয় দিয়ে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখাচ্ছেন। পাশাপাশি তাঁর আত্মীয়-স্বজনদের ও তার স্বামীর চাকরি করতে দেবে না টাকা না দিলে ও সামাজিক সম্মানহানি করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অভিযোগ ও অপপ্রচার চালানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীর অভিযোগ করেছেন তিনি।

এদিকে অভিযুক্ত পারভীন আক্তারের বক্তব্য জানতে কেরানীগঞ্জের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

অভিযোগকারী সাদিয়া আক্তার জানান, তাঁর স্বামী একজন পুলিশ সদস্য হওয়ায় ও আমাদের ছেলে সন্তান স্কুলে লেখাপড়া করার জন্য যাওয়া আসা সময় সমস্যা করে তাঁদের পিছনে পিছনে যাওয়া আসা করে অভিযুক্ত নারী পারভীন আমার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজের ও পরিবারের আত্মীয়-স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host