বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর এলাকায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম সরকার (৫২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবাবচর এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী তাঁতী লীগ, কেরানীগঞ্জ মডেল থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, একই দিন রাত ১১টার দিকে নবাবগঞ্জ থানার বক্সনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম শাহীন (৪৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে এসআই ইয়াকুব আলী ও এসআই মহরম আলীর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর দুটি টিম অংশ নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে ওই মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host