শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান। মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু। ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজার মূল্যের ৪৫৩ পিস ইয়াবাসহ পেশাদার ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ২৩৫ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি দক্ষিণের একটি দল।

ডিবি দক্ষিণের তথ্যমতে, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ভোর ৪টা ৫ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ সাকিনের কালিগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় এসআই মো. আব্দুস শাফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাবুল আকন নামে ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবুল আকনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার মুছা মান্ডার এলাকায়। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি দক্ষিণ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host