সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান। মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু। ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজার মূল্যের ৪৫৩ পিস ইয়াবাসহ পেশাদার ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ২৩৫ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০১ (এক) কেজি গাঁজা‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ২০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। উদ্ধার করা হেরোইনের মোট ওজন ২০ গ্রাম। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকার পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি দক্ষিণ এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের দিকনির্দেশনায় এসআই মো. ইয়াকুব আলীর নেতৃত্বে এবং এসআই শংকর চন্দ্র সরকারসহ ডিবি দক্ষিণের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ছাটগাঁও সাকিনস্থ পুকুরপাড়ে মো. কামাল উদ্দিনের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছাটগাঁও এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো. আমান ফাহিম (৩২) ও মো. হাসান (২৯), এবং একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. শরিফুল রহমান শিবলু (৪২)।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host