বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকা জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম পৃথক দুটি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।জানা যায়, জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক ইয়াকুব আলীসহ সঙ্গীয় একটি টিম বুধবার (০৫ ডিসেম্বর ২০২৫) রাতে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্বে রাত ৮টা ৫০ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া দক্ষিণপাড়া, নাজিরাবাগ এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ শেখ (৪৪)-কে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এরপর রাত ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার শহীদনগর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আবেদ আলী (৪৬) নামের আরও এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে পরদিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, কেরানীগঞ্জ এলাকায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host