রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া এলাকায় দিন দুপুরে রাস্তায় যু’বক খু’ন।

দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া এলাকায় দিন দুপুরে রাস্তায় যু’বক খু’ন।

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে সগির(২৫) নামের এক যুবককে হত্যা করে মরদেহ রাস্তায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা। নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। সে রাজধানীর ইসলামপুর এলাকায় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

শনিবার সকাল সাড়ে নয়টার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনের রাস্তার উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপুর ১২ টায় রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি রাস্তায় পড়েছিল। মরদেহ দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকায় উৎসুক জনতার ভিড় বাড়ছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সগির ৮ বছর আগে বিয়ে করেছে এবং তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে স্ত্রীর পরকীয়ার কারণে তাদের ডিভোর্স হয়। এর কিছুদিন পর আবার স্ত্রীর সাথে বনিবনা হওয়ায় পর পুনরায় ঘর-সংসার শুরু করলে, এলাকাবাসীর কটুক্তির মুখে সে নিজ বাড়ি ছেড়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করে। বর্তমানে সগিরের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আবার নতুন করে শুরু হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত। পরিবারের ধারণা স্ত্রী ও পরকীয়া প্রেমিক দুজনে মিলে পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সৈয়দ আখতার হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host