বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা।

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা।

ফাইনালে ধামরাইকে হারিয়ে শিরোপা ঘরে তুলল তরুণরা

কেরানীগঞ্জ প্রতিনিধি:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ধামরাই উপজেলাকে।

বিজয়ী দলের হয়ে হিমেল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দি ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

এর আগে কেরানীগঞ্জ উপজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে দুই রাউন্ডের সেমিফাইনালে সাভার উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।আর দ্বিতীয় সেমিফাইনালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে দোহার উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করেছিল ধামরাই উপজেলা ।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার , ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ অনেকে

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host