সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে হেরোইন ব্যবসায়ী রগকাটা মুন্না ডিবির হাতে গ্রেফতার।

কেরানীগঞ্জে হেরোইন ব্যবসায়ী রগকাটা মুন্না ডিবির হাতে গ্রেফতার।

কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জে কুখ্যাত হিরোইন ব্যবসায়ী রগ কাটা মুন্না(৩০) ডিবির হাতে গ্রেফতার হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার গভীর রাতে কদমতলী গোল চত্বর এলাকায় ঢাকা জেলা ডিবি দক্ষিণের ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে রগ কাটা মুন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই সময় তার দেহ তল্লাশি করে ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা। গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। রগকাটা মুন্নার বাবার নাম মো. আয়নাল হক। তার বাড়ি চাঁদপুর সদর থানার কোড়ালিয়া মাদ্রাসা রোডে। সে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকোটিয়া হিজলতলা গ্রামে আরিফের বাড়িতে ভাড়া থাকতো। ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে নিয়মিতভাবে মাদকসহ অন্যান্য অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে ।কেরানীগঞ্জে কেউ অপরাধ করে পার পাবে না, বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host