বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ

৯ জানুয়ারী (বৃহস্পতিবার) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নে ছোট মসজিদ সংলগ্ন হাজী মিয়াজ উদ্দিন রোডে অবস্থিত আহসান মঞ্জিল স্কুল ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জের উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ আনজুমান আরা বেগম।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আব্দুর রাহিমে জানায়, জাতীয় শিক্ষাক্রমের বাংলা ভার্সন স্কুলে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু হচ্ছে। এ স্কুলের কারিকুলাম এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটে। এতে তারা আধুনিক জীবনের শ্রেষ্ঠত্ব অর্জনের বাধা মোকাবিলা করতে সক্ষম হবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ হয়ে গড়ে উঠবে।
উইজডম স্কুলের প্রধান শিক্ষক শান্তনু বর্মন’এ র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছাঃ লতিফা আক্তার, উইজডম স্কুলের পরিচালক সালাউদ্দিন আহমেদ, মোঃ মেহেদী হাসান নাজমুল, মোঃ খলিলুর রহমান,
উদ্বোধনের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সফলতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host