সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

মিথ্যা মামলা দিয়ে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমানকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মিথ্যা মামলা দিয়ে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমানকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন।

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরাণীগঞ্জে ছাত্র জনতার আন্দোলন কালীন জিহাদ হত্যা মামলায় মিথ্যা অভিযোগে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রাহমানকে জড়ানোর প্রতিবাদে এক মানববন্ধন করেছে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। গতকাল সোমবার কেরাণীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্দনে প্রধান বক্তা ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি। আরো বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীন সাংবাদিক মো. সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, মোহনা টিভির সাংবাদিক আলমগির হোসেন,মুক্ত খবরের সাংবাদিক আবু সাঈদ, মাইটিভির সাংবাদিক সামসুল ইসলাম সনেট, এশিয়ান টিভির সাংবাদিক মো রানা, , গ্লোবাল টিভির সাংবাদিক আরিফ,বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো. শাহীন, জনকণ্ঠ সাংবাদিক মো. শিপন, মুভি টিভির সাংবাদিক আলতাফ হোসেন অমি,এস টিভির সাংবাদিক আবুবকর, ঢাকা রিপোর্টের সাংবাদিক মো. ইব্রাহিম, বাংলাদেশ সমাচারের সাংবাদিক আশিফ, আপরাধ দমনের সাংবাদিক নাসির সিকদার, ঢাকা ক্যানভাসের সাংবাদিক সাগর, সংবাদ সারাবেলার সাংবাদিক এনামুল হাসান প্রমূখ। মানববন্ধনে সাংবাদিকরা বলেন মামলার বর্ণিত আওয়ামীলীগ নেতা মজিবর উল্লেখ করে সাংবাদিক মজিবুরকে জড়ানো হয়েছে। তা একটি উদ্দেশ্যপনিত, মিথ্যা ও বানোয়াট। সাংবাদিক মজিবুর সে কখনো আওয়ামীলীগ করেও নাই, তার পরিবারেও কেউ আওয়ামী লীগ নাই। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে তার দুই মেয়ে ও ছেলে ছাত্রদের আন্দোলনে ছিলেন। বরঞ্চ আওয়ামী লীগ আমলে তিনি ব্যবসায়ে আর্থিক ভাবে প্রায় ১০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছন। মামলার বাদীর কোন হদিশ নেই। তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে কখনো তাকে পাওয়া যাচ্ছে না। কিছু অসাধু সাংবাদিকরা উদ্দেশ্য
প্রণোদিতভাবে তাকে হেয় করার জন্য এই মামলাটি সৃজন করেছে। আনন্দ টিভি ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সাংবাদিক মজিবর রহমান একজন মানবিক লোক। বৈষম্য ছাত্র-জনতার আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে পাশেই ছিলেন। মানববন্ধনের সাংবাদিকরা আরও বলেন খুব দ্রুত সময়ে সাংবাদিক মুজিবর কে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host