বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে ভুয়া এসপি আটক

কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে ভুয়া এসপি আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি এবং ছিনতাই করার সময় জসিম ওরফে এসপি জসিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ফরিদপুরের ভাঙা উপজেলার আক্কাস আলীর ছেলে ও দেড় ডজন মামলার আসামি।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জের রোহিতপুরে পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশির সময় আটকের পর বেরিয়ে আসে এসব তথ্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা রবি টাওয়ার সংলগ্ন ব্রিজের পাশে পুলিশের পোশাক পরিহিত তিন ব্যক্তি গুলিস্তান-বান্দুরা সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছিল। এ সময় স্থানীয়রা তাদের দেখে সন্দেহ করে তাদের পরিচয় জানতে চাইলে তারা জানায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা গাড়িতে তল্লাশি করছে। নির্বাচনকে বানচাল করতে একটি মহল নবাবগঞ্জে গ্রেনেড নিয়ে যাবে বলে জানায় এসপি পরিচয় দেওয়া ভুয়া পুলিশ সদস্য জসিম।

পরে বিষয়টি পুলিশকে জানালে নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির এএসআই আতিকুর রহমান, বেলায়েত হোসেন ও কনস্টেবল ফারুক তাকে গ্রেপ্তার করে। তবে এ সময় অপর দুজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুই ভুয়া পুলিশ সদস্য হলেন- রাসেল (৩০) ও রতন (২৮)।

এ সময় জসিমের কাছ থেকে পুলিশের পোশাক, হ্যান্ড কাপ, কটি, পুলিশের র‍্যাংক ব্যাজসহ একটি ব্যাগ জব্দ করা হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর জানান, আটক ব্যক্তিকে বছরের শুরুতে একবার গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছিল। সে জেল থেকে বের হয়ে ফের একই কাজ শুরু করেছে। তার বিরুদ্ধে ১৫-১৬টি মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host