বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

রাজধানীতে পুলিশ হত্যার মামলার আসামি আপন  গ্রেফতার ।

কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কেরানীগঞ্জের বিএনপি নেতা গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জ (ঢাকা): গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সমর্থকদের হামলায় পুলিশ সদস্যদেরকে অত্যাচারের ঘটনার মূল হোতা বিএনপি নেতা আপন ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আপন ইসলাম কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা শান্তিনগর এলাকার দ্বীন ইসলামের ছেলে। সে কালন্দি ইউনিয়ন যুব দলের যুগ্ন-আহবায়ক।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি সনাক্ত পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলোক কুমার দে’র ও এসআই রিয়াজ এএসআই আলামিন নেতৃত্বে পুলিশের একটি টিম আপন কে পটুয়াখালী জেলার গলাচিপা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সেদিন হামলার ঘটনার সময় পরিহিত লাল রঙের শার্ট ও এ্যাশ কালারের প্যান্ট জব্দ করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা যুবদল সভাপতি, আসাদুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক রুবেলের নেতৃত্বে সেদিন মিছিলে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোবাশ্বেরা হাবীব খান
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর ।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান,প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host