বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে হরতাল চলাকালে দুইটি গাড়িতে আগুন।

কেরানীগঞ্জে হরতাল চলাকালে দুইটি গাড়িতে আগুন

ঢাকা জেলাপ্রতিনিধি:কায়েস আহমেদ
সোমবার, ৩০ অক্টোবর

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে দুইটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে
স্বাধীন পরিবহনের একটি বাস কেরানীগঞ্জের ঘাটারচরে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে গেছে। অপরদিকে শনিবার মধ্যে রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
লেগুনা চালক নাজমুল বলেন,
হঠাৎ ৮/১০ জন যুবক বিএনপির রাজনৈতিক স্লোগান দিয়ে এসে গাড়িতে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়ি জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন,
গাড়িতে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host