শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ভাকুর্তা ইউনিয়ন ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদের উঠান বৈঠক।

ভাকুর্তা ইউনিয়ন ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদের উঠান বৈঠক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা-২ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেলে শ্যামলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
এ সময় প্রধান অতিথি বর্তমান সরকারের আমলে ভাকুর্তা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।

ঢাকা জেলা (উত্তর) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শাহ-নেওয়াজের সঞ্চালনায় বৈঠকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, উপদেষ্টা সদস্য এম.এ গফুর, ভাকুর্তা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host