বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর পুলিশের হামলা ক্যামেরা ছিনিয়ে নেয়ায় ইন্সপেক্টর প্রত্যাহার।

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর পুলিশের হামলা ক্যামেরা ছিনিয়ে নেয়ায় ইন্সপেক্টর প্রত্যাহার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার রাজধানীতে বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশি চলাকালীন ফুটেজ সংগ্রহ করার সময় বাংলা টিভির সিটি রিপোর্টার আরিফুল ইসলাম কে লাঞ্চিত করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে পুলিশ।এ ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন কে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় বাবুবাজার ব্রিজের ঢালের কেরানীগঞ্জ অংশের কদমতলী এলাকায় কনস্টেবল নিয়ে একটি গাড়ির যাত্রীকে তল্লাশি করছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) আনোয়ার হোসেন।এ সময় সাংবাদিক আরিফুল ইসলাম ক্যামেরায় ভিডিও ধারণ করতে গেলে তাকে গালাগাল করে এবং হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় আনোয়ার হোসেন। এ ঘটনায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা রাস্তা অবরোধ করলে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির,দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ঢাকা জেলা পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করে এবং তাৎক্ষণিক ইন্সপেক্টর আনোয়ার কে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

নির্যাতিত সাংবাদিক আরিফের ছবি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host