বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। উদ্ধোধন।

কেরাণীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। উদ্ধোধন।

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরাণীগঞ্জের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে এবং সকল শ্রেনী-পেশার মানুষকে প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে পথ চলা শুরু করলো মাষ্টার আইটি নামক একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। গতকাল শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগরস্থ সেমন্তী টাওয়ারে এ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্ধোধন করা হয়।

আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্পিউটা প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্ধোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, সেমন্তী টাওয়ারের মালিক মো.আবু তাহের, আগানগর ইউপি সদস্য মো. শাহিন,আব্দুর রাজ্জাক রুবেল, মো.রফিক,আহসান হাবিব তুহিন,তাহমিনা আক্তার প্রমুখ।
জানাযায়,আগানগর ইউনিয়ন ইউডিসি প্রধান মো.শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন মিলে এ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেটি প্রতিষ্ঠা করেন। যা এলাকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে অনেকটা সহায়ক হবে বলে মনে করছেন প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host