বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দোকান পাট উচ্ছেদে অভিযান পরিচালিত।

কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দোকান পাট উচ্ছেদে অভিযান পরিচালিত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার(৩০ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের নেতৃত্বে কদমতলী খালপাড় থেকে বেগুনবাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ ছোট বড় ৫৯টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়।এ সময় উচ্ছেদের নোটিশ পাওয়ার পর স্থাপনা নিজে থেকে সরিয়ে না নেয়ায় মোঃ মাসুদকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম জানান, এই শুভাঢ্যা খাল পুন-খননে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। তাই খালের দুই পাশের দখলদারদের উচ্ছেদে আমরা নোটিশ জারি করেছি। নোটিশ পাওয়ার পর যারা স্থাপনা এখনো নিজের দিকে সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের সহযোগিতায় উচ্ছেদ অভিযানে অন্যানের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) আমেনা মারজান, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ কুমার মালো সহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host