শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে জিপিএ ফাইভ প্রাপ্ত এসএসসি ও সমমান পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।

কেরানীগঞ্জে জিপিএ ফাইভ প্রাপ্ত এসএসসি ও সমমান পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।

কেনানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে জিপিএ ফাইভ প্রাপ্ত এসএসসি ও সমমান পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।

গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) ১২ টায় উপজেলার কলাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চারশতাধিক শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে কেরানীগঞ্জ উপজেলা রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। তোমাদের জ্ঞানের দ্যুতি ছড়িয়ে পড়বে সারাবিশ্বে। তোমরা হয়ে উঠবে দেশের সেরা নাগরিক। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, হযরতপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হোসেন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host