শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

জনগনকে নিরাপত্তা ও সেবা দিতে পুলিশ সব সময় আপনার সাথে আছে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ।

জনগনকে নিরাপত্তা ও সেবা দিতে পুলিশ সব সময় আপনার সাথে আছে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ।

কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশ বক্স ও বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম।

আজ ২২ জানুয়ারি রবিবার বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ থানার আবদুল্লাহপুর বাস ষ্ট্যান্ড এলাকায় এ ট্রাফিক পুলিশ বক্স ও বিট পুলিশিং অফিসের উদ্বোধন করা হয়।
পরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান সিপিএম বলেন,
জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আবদুল্লাহপুর এলাকাটিতে চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম রোধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন এ বীট পুলিশিং বক্সটি আপনাদের নিরাপত্তার সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এ বিট পুলিশিং সবচেয়ে বেশি ভূমিকা রাখবে।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ,

অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক ) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( কেরানীগঞ্জ সার্কেল ) শাহাবুদ্দিন কবির,বিপিএম, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ লাট মিয়া, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ ০৮ নং ওয়ার্ড মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজি মোঃ ওহেদুজ্জামান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ নেতা শিপু আহমেদ, আব্দুল্লাহপুর এলাকার স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীরা ও দক্ষিণ থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এ সুধী সমাবেশ উপস্থিত ছিলেন।
২২ ০১ ২০২৩।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host