শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

প্রকৌ: শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে কেরাণীগঞ্জে শীতবস্ত্র বিতরন

প্রকৌ: শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে
কেরাণীগঞ্জে শীতবস্ত্র বিতরন।

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

টাঙ্গাইলের প্রকৌশলী শামসুল আলম খান ট্রাষ্টের উদ্যোগে কেরাণীগঞ্জে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ ১৫ জানুয়ারি রবিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেরাণীগঞ্জ স্বস্থ্য সেবা কেন্দ্র প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরন করেন প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট ডায়াবেটোলজিষ্ট ডা. মো.শাহীনুর রহমান খান শাওন। এসময় তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেরাণীগঞ্জ স্বস্থ্য সেবা কেন্দ্রের বেশ কয়েকজন কর্মচারীসহ স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করন।
এছাড়াও তিনি তার নিজ উপজেলা টাঙ্গাইলের মির্জাপুরের ভাবখন্ড, বানাইল, আনাইতারা ও ওয়ার্শি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন, অসহায় এবং দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতন করেন।
জানাযায়, ডা. শাহীনুর রহমান খান শাওন প্রকৌশলী মো. শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্ট, টাঙ্গাইল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ন্যাশনাল মেডিকেল এলামনাই এসোসিয়েশন এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল (এমপিএইচ) এর চেয়ারম্যান ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে বিভিন্ন মাধ্যমে জনসেবা করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host