মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফয়সাল (২১) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফয়সাল পেশায় রিকশাচালক। নিহত যুবক বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব চরপদ্ম গ্রামের আবু কালাম মিয়ার পুত্র। পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় মিজান মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন।
নিহতের বাবা আবুল কালাম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে মুঠো ফোনে কল করে ডেকে তেঘরিয়া দক্ষিণপাড়া তিন রাস্তার মোড় এলাকায় নিয়ে যায়। পরে ঐ একই নাম্বার থেকে ঘন্টা খানেক পর জানায় ফয়সাল চুরি করেছে এজন্য তাকে বেধে রাখা হয়েছে। এরপর সকাল দশটায় আবার ওই একই নাম্বার থেকে ফোন করে ফয়সালের বাবাকে যেতে বলে। সে ঘটনাস্থলে গেলে ৭/৮ জন মিলে তাকেও মারধর করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সেখান থেকে পরে ফয়সালকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারধর করা আতিক, জহু ও টুকু নামের তিনজনকে চিনতে পেরেছে বলে জানায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর বারটার দিকে ঘটনা জানার পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, টুকু তেঘরিয়া ষ্ট্যান্ড বাজারে মুরগীর ব্যবসায়ী ও অন্য সবার বাসা তেঘরিয়া এলাকায়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন।
২৯.১২.২০২২।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host