মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জ থেকে অপহৃত ৪ বছরের শিশু’ উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেফতার ।

ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে অপহৃত ০৪ বছরের শিশু’কে রাজধানীর চকবাজার হতে উদ্ধার ও ০৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমু

গত ২৬/১২/২০২২ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় মোঃ বিল্লাল হোসেন (২২) তার মামাত বোন ভিকটিম নুনিয়া ইসলাম (০৪)’কে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাহিরে নিয়ে যায় এবং কিছুক্ষন পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। অতঃপর বিল্লাল পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভিকটিম’কে প্রথমে জিঞ্জিরা ফেরীঘাটে নিয়ে যায়।

এরপর সে তার অপর দুই সহযোগী সাগর ও জুয়েল’কে খবর দেয়। পরবর্তীতে সাগর এসে তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক ভিকটিমের বাবা মোঃ দেলোয়ার হোসেন’কে আনুমানিক ১৯:৩০ ঘটিকায় পূর্বেই সংগৃহিত রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়েকে অপহরণের বিষয়ে জানায় এবং ভিকটিম’কে জীবিত ফেরত পাওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

ভিকটিমের বাবা অপরহণকারীদের দাবিকৃত টাকা সংগ্রহ করতে না পেরে নিরুপায় হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব অপহৃত ভিকটিম’কে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকার কেরানীগঞ্জ হতে অপহৃত ভিকটিম নুনিয়া ইসলাম (০৪)’কে উদ্ধার এবং ০৩ জন অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বিল্লাল হোসেন (২২), ২। মোঃ সাগর (২২) ও ৩। মোঃ জুয়েল (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে অপহরণ কাজে ব্যবহৃত সিম ও মোবাইলসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত অপহরণের সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host