মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে অবৈধ ভাবে ঘর ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ইয়াসিন গং এর পরিবার।

কেরানীগঞ্জে অবৈধ ভাবে ঘর ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ইয়াসিন গং এর পরিবার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ বনি আমিন

ঢাকার কেরানীগঞ্জ অবৈধ ভাবে ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইয়াসিন গং এর পরিবার।
আজ ০২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ইয়াসিন এর পক্ষে তার মেয়ে শারমিন আক্তার। এসময় শারমিন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের শুভাঢ্যা মৌজায় ৯৮ শতাংশ জমি রয়েছে তাদের। যাহা ওয়ারিশ ও ক্রয় সূত্রে আমার বাবার মালিকানা রয়েছে । তিনি আরো বলেন, অতিব পরিতাপের বিষয় ৯৮ শতাংশ জমির মধ্যে মাত্র ৮শতাংশ জমি আমাদের দখলে রয়েছে।
বাকি ৯০ শতাংশ জমি আমার বাবার প্রতিপক্ষ ওয়ারিশগনের দখলে রয়েছে। আমার বাবা ও তার ওয়ারিশগন এর প্রতিকার চাইতে গেলে প্রতিপক্ষ ওয়ারিশ কর্তৃক আমার পরিবারের বিভিন্ন ভাবে অত্যাচার হামলা ও মামলার শিকার হয়েছেন। আমার বাবার প্রতিপক্ষ এনামুল ও মোশাররফ গংয়ের ওয়ারিশান গত ২৩ ও ২৮ জুলাই শনি ও বৃহস্পতিবার আমাদের দখলে থাকা কদমতলী গোলচত্ত্বর আমার বাসার পাশে ১২ শতাংশের টিনসেট ঘর ভাংচুর ও লুটপাট হামলা চালায়। আমরা তাতে বাঁধা প্রদান করতে গেলে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়। এসময় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় আমার মা নাসরিন (৪৫),পারভীন (৩৮),আমার ফুফু লুৎফাসহ আরো কয়েকজব আহত হয়। এ বিষয়ে হামলায় জড়িত এনামুল, মোশাররফ, শহিদুল, সাহেল,ওয়াসিম, জসিম এর বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধ প্রবেশাধিকার করিয়া মারধর ও জখম, শ্লীলতাহানিসহ ১ লক্ষ ৪০ হাজার ক্ষতির সাধন হয়েছ বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
শারমিন আক্তার বলেন, আপনাদের মাধ্যমে বরাবরই শান্তি শৃঙ্খলা বোঝায় রেখে আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের ন্যায্য হিস্যা বুঝিয়া দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ মাননীয় বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ ও প্রশাসন হস্তক্ষেপ কামনা করেন।
এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, ইয়াসিন, পিন্টু, মোমিন,শরীফ বাসার, শামীমসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host