মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে কোরবানীর গরুর গোসত আনতে গিয়ে এক শিশু নিহত।

কেরানীগঞ্জে কোরবানীর গরুর গোসত আনতে গিয়ে এক শিশু নিহত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে কোরবানীর গোশত আনতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আকাশ (১২) নামের এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত আকাশের পিতার নাম ঠাণ্ডু মিয়া, সে পেশায় একজন রিকশাচালক ও চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যান বাড়ি এলাকার দিবামিয়ার বাড়ির ভাড়াটিয়া।
মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা সংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল মিয়া এ বছর কোরবানীতে নয়টি গরু কিনে (১২ই জুলাই) মঙ্গলবার সকালে জবাই করে। পরবর্তীতে বিকাল তিনটার দিকে মাংস দেওয়ার জন্য বাড়ির প্রধান গেট খুলে সবাইকে ভিতরের ঢুকাতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হয়। আহতদের সেখান থেকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয় এছাড়াও আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত হওয়া গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান বলেন, পদদলিত হৗয়ার ঘটনায় একজনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে , তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host